Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শ্রাবণী সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশমঞ্চে উমার আগমনী বার্তা দিয়ে সূচনা হল উৎকর্ষিণী ২০২৫: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা দে, দেশের সময়

কলকাতা: শ্রাবণী সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশমঞ্চে উমার আগমনী বার্তা দিয়ে সূচনা হল উৎকর্ষিণী ২০২৫ এর।

দুর্গাপুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্যেই কুমোরটুলিতে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা যেমন তুঙ্গে তেমনই দুর্গাপুজোর উদ্যোক্তাদেরও। বাঙালির এই দুর্গাপুজো শুধুমাত্র আনন্দ উৎসবের নয়; এই দুর্গাপুজোকে ঘিরে জড়িয়ে থাকে বিভিন্ন শ্রেণীর মানুষের শিল্পসত্তা, স্বপ্ন, রুজিরুটি, জীবনসংগ্রামের গল্প।

দুর্গাপুজোর এই দিকগুলো সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে মহিলা, শিশু এবং পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ডঃ শশী পাঁজা উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলের বেশকিছু স্বল্প বাজেটের মোট ১০২টি দুর্গাপুজোকে কেন্দ্র করে শুরু করেন উৎকর্ষিণী সন্মান প্রদান। সেই উৎকর্ষিণী সন্মান ২০২৫ এর শুভ উদ্বোধন হল ৪ঠা জুলাই সোমবার সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশ মঞ্চে। দেখুন ভিডিও

৪ঠা জুলাই সোমবার ছিল প্রবাদ প্রতিম বেতার শিল্পী শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মবার্ষিকী। তাই তার ছবিতে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়েই এদিন অনুষ্ঠানের সূচনা হয়। উমার আগমনী বার্তা নিয়ে মঞ্চ মুখরিত হয়ে ওঠে নৃত্যানুষ্ঠান, ঢাকের বাদ্যি আর উলু শঙ্খ ধ্বনিতে।

অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট্যজনদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, শিল্পী বিমল কুন্ডু, অতনু পাল, দেবোজ্যোতি বোস, সুব্রত গঙ্গোপাধ্যায়, শুভঙ্কর ভাস্কর, কুণাল ঘোষ প্রমুখ। উত্তর কলকাতার বিভিন্ন ব্লকের পৌর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পুজা পাঁজা, মীরা হাজরা, সুব্রত ব্যানার্জী, রবীন চট্টোপাধ্যায়, মোহন কুমার গুপ্ত প্রমুখ এবং পুজোকর্তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট্য আইনজীবি সৌমেন দত্ত, ইন্দ্রজিৎ চ্যাটার্জী, দীপঙ্কর কুন্ডু সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন বিখ্যাত মিষ্টান্ন প্রস্তুতকারক সংস্থা কে সি দাসের বর্তমান কর্ণধার ধীমান দাস এবং মিত্র ক্যাফের কর্ণধার তাপস রায়। উপস্থিত ছিলেন বিশিষ্ট্য অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।

“মুলত স্বল্প বাজেটের পুজোগুলিকে আরও বেশি করে উৎসাহী করে তুলতে সেইসঙ্গে বড় বাজেটের পুজোর সঙ্গে ছোটো এবং মাঝারি বাজেটের পুজোগুলির মধ্যে সম্পর্কের এক সেতু বন্ধন করতেই এই উদ্যোগ”, জানান বিধায়ক ডঃ শশী পাঁজা।

অনুষ্ঠানে আগত অতিথিদের হাতেই প্রকাশিত হয় এবারের উৎকর্ষিণী সন্মান ২০২৫ এর মোট ২১ টি ক্যাটেগরি যে বিভাগগুলিতে নির্বাচিত পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন