Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শুধু নিজেদের ব্যবসা কিংবা অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, সমাজের জন্য রক্ত দান করলেন বনগাঁ সাব-ডিভিশনাল চেম্বার অব কমার্সের সদস্যরা

deshersamay

Share article:

দেশের সময়ঃ বনগাঁ সাব-ডিভিশনাল চেম্বার অব কমার্সের উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । বনগাঁর বসাকপাড়ায় সংগঠনের নিজস্ব অফিস ভবনে এই শিবিরের আয়োজন হয়েছিল। সেখানে মোট ৭০ জন রক্ত দান করেন। তাদের মধ্যে ১০ জন মহিলা এবং দুজন প্রতিবন্ধী মানুষ ছিলেন।

সংগঠনের সম্পাদক বিনয় সিংহ জানান, ব্যবসায়ীরা শুধু নিজের ব্যবসা কিংবা অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, তাদের কিছু সামাজিক দায়িত্ব আছে। আমাদের এই উদ্যোগ তারই প্রমাণ। গত বেশ কয়েক বছর ধরে এই ভাবে সংগঠনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়ে আসছে। ব্যবসায়ীরা জানান, তাদের দান করা রক্ত কোন মুমূর্ষু রোগীর জীবন বাঁচালে সার্থক হবে এই রক্তদান শিবিরের আয়োজন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন