

কলকাতা : শিল্পী পাপিয়া ঘোষাল নিবেদিত ‘বিয়ন্ড বর্ডার্স’ (Beyond Borders ) নামক একক চিত্র প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল কলকাতার ‘ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ গ্যালারিতে ।গত ৮ জানুয়ারি থেকে প্রদর্শনী শুরু হয়ে ১৩ জানুয়ারী পর্যন্ত প্রদর্শনীটি চলে।

পাপিয়া ঘোষাল একাধারে কবি , গায়ক , পেইন্টার্স , লেখক ও ‘ The London Miscellancy ‘ ঐতিহ্যবাহী পত্রিকার সম্পাদক। বর্তমানে তিনি লন্ডন প্রবাসী।

লন্ডন, প্রাগ ও কোলকাতা তার যাতায়াত চলতেই থাকে, ভবঘুরে পাপিয়া ভারতীয় শিল্প সংস্কৃতি ও বাউল সঙ্গীত কে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন।

পাপিয়া মূলত তার নিজস্ব ঘরানার ছবি আঁকতে ভালোবাসেন। তার ছবিতে আছে ভালোবাসা, দ্বন্দ্ব, নারী শক্তিকে তিনি তুলে ধরেন । নিজস্ব ঘরনায় তাই বারেবারেই দেবী মা কালীর ছবি বিভিন্নভাবে তিনি ফুটিয়ে তোলেন।

এবার ‘বিয়ন্ড বর্ডার্স’ শিরোনামে কলকাতার প্রদর্শনীতে তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হওয়ার চিত্র ফুটিয়ে তুলেছিলেন। শিল্পীর কথায় , তিনি আশাবাদী এই অস্থিরতা কাটিয়ে উঠে ওপার বাংলা আবার শিল্প সংস্কৃতিতে আবার পূর্বের জায়গায় ফিরে যাবে।


শিল্পী জানিয়েছেন , কলকাতার প্রদর্শনী শেষে তিনি দক্ষিণ ভারতে সফরে যাচ্ছেন বাউল সংগীতের জন্য। তারপর চলতি মাসের শেষ সপ্তাহে ফের তার ছবির প্রদর্শনী হবে কলকাতায়।
ছবি স্বপন কুমার পাল





