Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ডিনারে পরোটার সঙ্গে হয়ে যাক টমেটো পনির রেসিপি : কলমে সুতপা দে : দেখুন ভিডিও

deshersamay

Share article:

মাছ -মাংস খেয়ে মুখে অরুচি? আবার যদি নিরামিয খেতেও ইচ্ছা না করে তবে বানিয়ে ফেলতে পারেন টমেটো পনির । ডিনারে পরোটার সঙ্গে এটি খেতেও যেমন সুস্বাদু তেমন দেখতেও বেশ লোভনীয় । বাড়িতেও বানাতে পারবেন সহজেই ।  জেনে নিন কীভাবে বানাবেন।

টমেটো পনিরউপকরণ -৩তে টমেটো কুচি করে কাটা, ২চামচ বাদাম, পনির ২৫০, কস্তুরী মেথি -১চামচ, সাদা তেল পরিমান মতো, আদা বাটা ১ টেবিল চামচ, ঘি ১চা চামচ, জিরা গুঁড়ো -½চা চামচ, লাল লংকার গুড়ো -½চা চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো ½চা চামচ, নুন পরিমান মতো, হলুদ গুঁড়ো ½চা চামচ, বাটার ½চা চামচ, চেরা লঙ্কা -৩-৪ তে প্রণালী – প্রথমে টমেটো ও বাদাম এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে । দেখুন ভিডিও

তারপর পনির গুলো পছন্দনুসারে কেটে সাদা তেল এ হাল্কা করে ভেজে নিতে হবে। তারপর ওই তেল এ টমেটো এর পেস্ট দিয়ে তার মধ্যে সব গুঁড়ো মসলা দিয়ে দিতে হবে । মশলা কষিয়ে তেল ছেড়েদিলে ভেজে রাখা পনির গুলো দিতে হবে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে ও নামানোর আগে ছেড়া লঙ্কা ও বাটার দিয়ে নামিয়ে নিতে হবে । এভাবেই চটপট তৈরী করে নিন আপনার ডিনারে পরোটার সঙ্গে জমিয়ে খাওয়ার জন্য টমেটো পনির ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন