প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

শিল্পী পাপিয়া ঘোষালের তুলির টানে ‘বিয়ন্ড বর্ডার্স’ Beyond Borders

deshersamay

Share article:
স্বপন কুমার পাল , দেশের সময়

কলকাতা : শিল্পী পাপিয়া ঘোষাল  নিবেদিত ‘বিয়ন্ড বর্ডার্স’ (Beyond Borders ) নামক একক চিত্র প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল  কলকাতার ‘ অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ গ্যালারিতে ।গত ৮ জানুয়ারি থেকে প্রদর্শনী শুরু হয়ে  ১৩ জানুয়ারী পর্যন্ত প্রদর্শনীটি চলে।

পাপিয়া ঘোষাল  একাধারে কবি , গায়ক , পেইন্টার্স , লেখক ও ‘ The London Miscellancy ‘ ঐতিহ্যবাহী পত্রিকার সম্পাদক। বর্তমানে তিনি লন্ডন প্রবাসী।

লন্ডন, প্রাগ ও কোলকাতা তার যাতায়াত চলতেই থাকে, ভবঘুরে পাপিয়া ভারতীয় শিল্প সংস্কৃতি ও বাউল সঙ্গীত কে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন।

পাপিয়া মূলত তার নিজস্ব ঘরানার ছবি আঁকতে ভালোবাসেন। তার ছবিতে আছে ভালোবাসা, দ্বন্দ্ব, নারী শক্তিকে তিনি তুলে ধরেন । নিজস্ব ঘরনায় তাই বারেবারেই দেবী মা কালীর ছবি বিভিন্নভাবে তিনি ফুটিয়ে তোলেন।

এবার  ‘বিয়ন্ড বর্ডার্স’ শিরোনামে কলকাতার প্রদর্শনীতে  তিনি বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন হওয়ার চিত্র ফুটিয়ে তুলেছিলেন। শিল্পীর কথায় , তিনি আশাবাদী এই অস্থিরতা কাটিয়ে উঠে ওপার বাংলা আবার শিল্প সংস্কৃতিতে আবার পূর্বের জায়গায় ফিরে যাবে।

শিল্পী জানিয়েছেন , কলকাতার প্রদর্শনী শেষে তিনি দক্ষিণ ভারতে সফরে যাচ্ছেন বাউল সংগীতের জন্য। তারপর  চলতি মাসের শেষ সপ্তাহে ফের তার ছবির প্রদর্শনী হবে কলকাতায়।
ছবি স্বপন কুমার পাল

Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন