Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবে মাতল বনগাঁ বিভূতিভূষণ বি.এড. কলেজ

deshersamay

Share article:

সায়ন ঘোষ, বনগাঁ: বসন্ত উৎসবে রঙিন হয়ে উঠল বনগাঁ বিভূতিভূষণ বি.এড. কলেজ। বি.এড. কলেজের দোল একেবারে অন্যরকম। ঠিক যেন এক টুকরো শান্তিনিকেতন।

এদিন বসন্ত উৎসবে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমা পুলিশ অধিকারিক অশেষ বিক্রম দস্তিদার সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা। কলেজ সভাপতি মিজানুর মন্ডল এবং প্রদীপ দে জানান, বিভিন্ন স্কুলের থেকে শুরু করে বনগাঁর বিভিন্ন নাট্যসংস্থা যেমন শ্রদ্ধাঞ্জলি, নিক্কন নৃত্য সংস্থা এই বসন্ত উৎসবে সামিল হয়েছে।

দেখুন ভিডিও:

স্থানীয় বহু মানুষ অংশ গ্রহণ করেন৷সকাল থেকেই হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে সেজে উঠেছিল গোটা কলেজ প্রাঙ্গণ। মাঠ জুড়ে বিভিন্ন গানের সাথে তাল মিলিয়ে অনুষ্ঠিত হয় নৃত্য। সর্বশেষে সপ্তক ও ফোক ফেবেল এর সমন্বয়ে গান অনুষ্ঠিত হয়ে সমাপ্ত হয় এবছরের বসন্ত উৎসব।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন