প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

লাদাখের কাছেই চিনা চপার, নিয়ন্ত্রণ রেখায় পেট্রোলিং-এর জন্য উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা ভারত ও চিন বাহিনীর মধ্যে। লাদাখের কাছে নিয়ন্ত্রণ রেখার সামনে দিয়ে উড়েছে চিনা বায়ুসেনার চপার। এই খবর পেয়েই নিয়ন্ত্রণ রেখায় টহলদারি চালায় ভারতীয় বিমান বাহিনী।

লাদাখের কাছে নিয়ন্ত্রণে রেখায় চিনা চপার দেখা যেতেই সেখানে পেট্রোলিং-এর জন্য উড়ে গিয়েছে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট। এই খবর জানিয়েছেন সংবাদসংস্থা এএনআই। গত সপ্তাহে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এর ঠিক পর পরই উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ভারত ও চিন বাহিনীর সদস্যরা।

এই সংঘর্ষের দুই পক্ষেরই কয়েকজন করে সেনা আহত হন বলে জানা গিয়েছে। লাইন অফ অ্যাকচুয়াল কনট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে চিনা হেলিকপ্টার উড়তে দেখা গিয়েছে সরকারি সূত্রেও জানানো হয়েছে। তবে চিনা চপার নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি বলে জানা গিয়েছে।

ভারত-চিন, দু’দেশের সীমান্ত বরাবর এ ধরনের সঙ্ঘর্ষ অবশ্য নতুন নয়। ২০১৭ সাল ডোকলামে সীমান্ত বিবাদের জেরে দু’‌দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সে বছরের ১৬ জুন থেকে ২৮ অগস্ট পর্যন্ত ডোকলাম সীমান্তে ৭৪ দিন মুখোমুখি দাঁড়িয়ে ছিল দু’দেশের সেনা। শেষ পর্যন্ত কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে ডোকলাম-পরিস্থিতি শান্ত হয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন