Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

লাইভ দেখুন:”সেমিফাইনালে ভারতকে জেতাতে যজ্ঞ-পুজার্চনা বনগাঁয়”

deshersamay

Share article:

দেশের সময় ,বনগাঁ: ভারতীয় দলের জন্য যজ্ঞ করলেন ক্রিকেটপ্রেমী সহ এলাকার মহিলারা

আর কয়েক ঘন্টা বাদেই ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচে নিউজিল্যান্ড এর সঙ্গে খেলবে ভারত। ভারত অগের ম্যাচে হেরেছিল নিউজিল্যান্ডের সঙ্গে। এবার আর নয় ,তাই ভারতের খেলয়ার দের জন্য যজ্ঞ করে পুজো দিলেন উত্তর২৪পরগনার বনগাঁ- চাঁপাবেড়িয়া গ্রামের বেলতলা এলাকার ক্রিকেটপ্রেমীরা,ছিলেন পাড়ার এক দল মহিলা। খেলা উপলক্ষে দিন কয়েক আগে থেকেই রাস্তা জুড়ে জাতীয় পতাকা লাগিয়ে খেলোয়াড়দের ছবি টাঙিয়েছেন তারা।

সোমবার বিকালে ব্যাট, বল, উইকেট নিয়ে যজ্ঞ করে ভারতীয় দলের জন্য প্রার্থনা করলেন দল বেঁধে। একদিকে ঢাক বাজছে। উলুধ্বনি দিচ্ছেন পাড়ার মহিলারা ।ব্যাট উইকেট হাতে যঞ্জের মঞ্চ ঘিরে বসে আছেন ক্রিকেটপ্রেমীরা। ঠাকুর মশাই মন্ত্র পাঠ করে চলেছেন।

স্থানীয়রা, জানিয়েছেন এবার আমরা চ্যাম্পিয়ন হব ৷তবুও বেশি রানে যাতে জেতে ভারতীয় দল তার জন্যই এই যজ্ঞ-পূজার আয়োজন৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন