প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

লকডাউনে বাংলায় কবে থেকে কী কী খুলছে জানা‌লেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা সংক্রমিত এলাকা বাছাইয়ের ক্ষেত্রে নতুন পথে হাঁটল রাজ্য সরকার। কনটেনমেন্ট জোন ছাড়া বাকি সর্বত্র সব কিছু খোলা যাবে। কনটেনমেন্ট জোনও এখন থেকে বুথ ও ওয়ার্ড অনুসারে ভাগ করা হবে। আবার একটি কনটেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’- সংক্রমিত এলাকা, ‘বি’- বাফার এলাকা, ‘সি’- ক্লিন এলাকা। ‘এ’ এলাকায় আপাতত সব বন্ধ থাকবে। ‘বি’ চিহ্নিত এলাকায় কিছু বিধিনিষেধ থাকবে। ‘সি’ চিহ্নিত এলাকায় সব কিছু স্বাভাবিক ভাবে চলবে।

১। ২১ মে থেকে সব বড়, মাঝারি দোকান খুলে যাবে। দোকানদারদের গ্লাভস ও মাস্ক পরা বাধ্যতামূলক।

২। সেলুন, বিউটি পার্লার খোলা যাবে। তবে প্রত্যেকের চুল, দাড়ি কাটার পরে কাঁচি, চিরুনি ইত্যাদি স্যানিটাইজ করতে হবে।

৩। ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি, বেসরকারি অফিস খোলা যাবে।


৪। সব শিল্পক্ষেত্র চালু করা যাবে। ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।

৫। কোনও শপিং মল খুলবে না। তবে মলের ভিতরে কোনও বেসরকারি অফিস থাকলে সেটা খোলা যাবে।

৬। হোটেল খোলা যাবে। খোলার আগে স্যানিটাইজ করতে হবে। সামজিক দূরত্ব মানতে হবে।

৬। ২১ মে থেকে ‘এ’ চিহ্নিত কনটেনমেন্ট জোন বাদে অন্যত্র আন্তঃজেলা বাস চলবে। কিন্তু সেক্ষেত্রেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সরকার বাস চালাবে। বেসরকারি বাস মালিকরাও নিয়ম মেনে চালাতে পারেন।

৭। মাঠে খেলাধূলা চালু করা যাবে। তবে মাঠে কোনও দর্শক থাকতে পারবে না।

৮। ২৭ মে থেকে অটো চালানো যাবে। তবে সর্বাধিক দু’জন করে যাত্রী নেওয়া যাবে।

৯। ২৭ মে থেকে হকাররা দোকান খুলতে পারবেন। জোড়, বিজোড় হিসেবে দোকান খুলবে। পুলিশ হকার কমিটিগুলির সঙ্গে আলোচনা করে এটা চূড়ান্ত করবে।

১০। হকারদের জন্য বিশেষ পাস দেবে পুলিশ। তাতে নম্বর থাকবে। সেটা মেনে হকারদের ব্যবসা করতে হবে। সেখানেও দোকানদারদের মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

নবান্নে সাংবাদিক বৈঠকে এই সব ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, নিয়ম শিথিল হলেও প্রত্যেকের উচিত সব রকম নিয়ম মেনে চলা, মাস্ক পরে থাকা। এতে নিজেরও সুরক্ষা, অপরেরও সুরক্ষা। দোকান খুললেই ভিড় করবেন না। নিজেদের চেষ্টাতেই সাবধানে থাকতে হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন