Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

রাজ্যে করোনায় মৃত্যু বেড়ে ১০,২৪ ঘন্টায় আরও ২৪ জনের সংক্রমণ! অ্যাকটিভ রোগী ১৪৪, সুস্থ আরও ৯: মুখ্যসচিব

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের সংক্রমণ বেড়েছে বলেও জানান তিনি। এই নিয়ে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৯ জন। সুস্থ হয়ে এই নিয়ে মোট বাড়ি ফিরেছেন ৫১ জন। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্যসচিব।

রাজ্যে মোট টেস্টের সংখ্যা ৩৮১১ বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের আপডেট অনুযায়ী জানা গেছিল, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রামিত হয়েছেন ১৮ জন। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৩১। সেরে উঠেছেন ৪২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। ফলে অ্যাকটিভ কেস হওয়ার কথা ১৮২। কেন্দ্র-রাজ্যের সংখ্যার ফারাক থেকেই যাচ্ছে।বিরোধী শিবিরের বিশেষ করে বিজেপি নেতৃত্বের অভিযোগ পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও কোভিডে মৃত্যুর ঘটনা গোপন করা হচ্ছে। যা রাজ্যকে আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। কারণ, অনেকে ধরেই নিচ্ছেন যে বাংলায় করোনা সংক্রমণ ছড়ানোর ভয় বিশেষ নেই। তাই বিক্ষিপ্ত ভাবে বহু লোক লকডাউন ভেঙে রাস্তায় বেরিয়ে পড়ছেন। গতকাল এই অভিযোগ তুলে সরাসরি তোপ দাগেন দিলীপ ঘোষ। দাবি করেন, যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের দেহ সৎকারও করা হয়েছে রাজ্যে।যদিও রাজ্য সরকার বারবারই দাবি করেছে, কোনও তথ্য গোপন করা হচ্ছে না আক্রান্ত ও মৃত নিয়ে। মুখ্যমন্ত্রীর কথায়, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন