প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যের ভোটার তালিকায় নাম উঠল মুকুল রায়ের,

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দীর্ঘদিন দিল্লির ভোটার ছিলেন তিনি। গত দিল্লি বিধানসভা ভোটেও দেখা গিয়েছিল তাঁকে ভোট দিতে। সেই তিনি প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের নাম উঠল রাজ্যের ভোটার তালিকায়।
গতকালই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই বাংলায় একুশের বিধানসভা ভোট হবে। তাতে দেখা গিয়েছে বীজপুর বিধানসভায় নাম উঠেছে মুকুলবাবুর। মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু রায় সেখানকার বিধায়ক।

অন্যদিকে বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের নামও বাংলার তালিকায় উঠেছে। তাঁর নাম উঠেছে বালিগঞ্জ বিধানসভায়। স্বপনবাবুও দিল্লির ভোটার ছিলেন। দীর্ঘদিন সেখানেই সাংবাদিকতা করতেন স্বপন দাশগুপ্ত। তবে এবার তিনি ভোট দেবেন কলকাতায়।
সংশোধিত তালিকায় পুরুষ ভোটার ৩ কোটি ৭৩ লক্ষ ৬৬ হাজার ৩০৬ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৯ লক্ষ ২৭ হাজার ৮৪, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯০ জন।


এ বার চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে, বিভিন্ন জেলায় ভোটারের সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এই ভোটারদের একটা বড়ো অংশ অভিবাসী শ্রমিক। করোনা লকডাউনের জেরে তাঁরা ভিন রাজ্য থেকে নিজের বাসস্থানে ফিরে এসেছেন। এ ছাড়া নতুন ভোটারও রয়েছেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন