প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
কথা রাখলে মুখ্যমন্ত্রী , আগের সরকারের ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করে ৮২ লক্ষের অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাঠাল শুভেন্দু সরকার , হিসাব বুঝিয়ে দিলেন মুখ্যসচিব ‘বাংলাদেশি ইলিশ’ বলে ভিন রাজ্যের মাছ বিক্রির অভিযোগ, বনগাঁ বাজারে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের পাঁচতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে! ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে শুধুই চিৎকার,অনেক ‘পেইং গেস্ট’ পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা এবার পড়ুয়াদের জন্য ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়পত্র’! ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু প্রক্রিয়া বকেয়া টাকা ফেরতের দাবিতে   বনগাঁয় তৃণমূলের জেলা কার্যালয়ে টোটো চালকদের হামলা, ভাঙচুর আগুন : দেখুন ভিডিও

যক্ষা নির্মূল করতে ১০০ দিনের পণ, পরিবহন কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষার উদ্যোগ

deshersamay

Share article:

সুপ্রকাশ চনক্রবর্তী : কলকাতা :রাস্তার ধোঁয়া,ধুলো ও অপুষ্টির কারনে পরিবহন কর্মী,নির্মাণ শ্রমিক সহ প্রান্তিক মানুষদের মধ্যে যক্ষা বা টিবি রোগের প্রবণতা অনেকটাই বেশি।

দেশ থেকে যক্ষা নির্মূল করার লক্ষ্যে
‘টিবি হারেগা, দেশ জিতেগা’ এই স্লোগানকে সামনে রেখে গত বছর ৯ ডিসেম্বর থেকে এ বছর ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি ‘টিবি দূরীকরণ ১০০ দিনের পণ’ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে এবং টিবি বা যক্ষা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে সল্টলেকের নবদিগন্ত বাস টার্মিনাসের বাস চালক,বাস কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষা বা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন(NSIC) র উদ্যোগে।

তার আগে বাস কর্মীদের যক্ষা সচেতনতামূলক টুপি পরিয়ে দেন এন এস আই সি-র কলকাতার জোনাল জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন,উত্তর ২৪ পরগনা জেলা টিউবারকুলেসিস অফিসার ডাক্তার পিনাকী ভট্টাচার্য, এনএসআইসির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অরুনাভ দাস। এরপর যক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

ড.অনুপম গায়েন বলেন, দেশ থেকে যক্ষা নির্মূলকরণের লক্ষ্যে এই কর্মসূচি রূপায়নে মানুষের মধ্যে অনেকটাই যক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা গেছে। যক্ষা আক্রান্তের প্রবণতাও ক্রমশ কমছে। এই রোগ দেশ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করতে আরো নতুন নতুন কর্মসূচি নেওয়া হচ্ছে।

তিনি বলেন,যক্ষা নির্মূলকরনে স্ক্রিনিং আরো বৃদ্ধি করা দরকার৷ এর জন্যে পরিকাঠামো উন্নয়নে কর্পোরেট ও সরকারি সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহবান করেন তিনি।

ডক্টর পিনাকী ভট্টাচার্য্য বলেন,টিবি রোগ হয়েছে কিনা তার পরিক্ষা এবং টিবি রোগ ধরা পড়লে সরকারীভাবে বিনামূল্যে চিকিৎসা ও নিক্ষয় পোষন যোজনায় আর্থিক সাহায্যও দেওয়া হয়। সে ব্যাপারে মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ।

Tags: featuredNews

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন