প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

‘মোদীকে মারতে তৈরি হোন’, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হিংসাত্মক মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কংগ্রেস নেতা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে হিংসাত্মক, কুরুচিকর মন্তব্যের পরেই গ্রেফতার হলেন মধ্যপ্রদেশের সেই কংগ্রেস নেতা। সোমবারই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময় অনলাইন ৷ ওই ভিডিওতে যেখানে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ায় একটি দলীয় সভায় বলতে শোনা গিয়েছিল, ‘মোদীকে মারার জন্য তৈরি হোন’ ৷ এরপরেই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া এই মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতারের দাবি তোলে বিজেপি।

জানা গেছে, গতকাল বিকেলের পরে মধ্যপ্রদেশের পান্নার পাওয়াই থানায় কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে। ‘ভারত জোড়ো যাত্রা’-র মাধ্যমে দেশবাসীকে একসূত্রে গাঁথার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর মধ্যেই মধ্যপ্রদেশের কংগ্রেস নেতার ‘প্রধানমন্ত্রীকে হত্যা করা’র হিংসাত্মক মন্তব্যে অস্বস্তি বেড়েছে দলের অন্দরে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেছেন, এর থেকেই বোঝা যাচ্ছে, ভারত জোড়ো যাত্রার আসল উদ্দেশ্য কী! যাঁরা এই যাত্রা করছেন তাঁদের মনোভাব কেমন।

মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওই বিতর্কিত মন্তব্য করেন রাজা পাতেরিয়া। ওই বক্তৃতায় তাঁক বলতে শোনা গিয়েছিল, ‘মোদী ভোট বন্ধ করে দেবেন। ওঁর আমলে দেশে জাত, ধর্ম, ভাষার নামে বিভাজন চলছে। সংখ্যালঘু, দলিত, আদিবাসীরা বিপন্ন। সংবিধানকে যদি বাঁচাতে হয় তাহলে মোদীকে মারতে হবে। মোদীকে মারার জন্য তৈরি হোন।’ রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজা পাতেরিয়ার এই মন্তব্যের পরেই সরব হয় বিজেপি। প্রধানমন্ত্রীকে খুন করার প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে।

বিপাকে পড়ে কংগ্রেস নেতা অবশ্য সাফাই দিয়েছেন। রাজা পাতেরিয়া বলেছেন, ‘আমি মোদীকে ভোটে হারানোর কথা বলেছি। সেটার অন্য মানে করে বিজেপি এখন রাহুল গান্ধীর ভারতজোড়ো যাত্রাকে ছোট করতে চাইছে।’

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন