প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারের পরে কন্ডোমের বিক্রি বেড়েছে তিনগুণ, দাবি মেদিনীপুরের ওষুধের দোকানিদের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আগেই টান পড়েছিল মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারে। পশ্চিম মেদিনীপুরের ওষুধের দোকানিরা এখন বলছেন যে গত দু’দিনে তাঁদের দোকানে কন্ডোমের বিক্রি বেড়ে গেছে প্রায় তিন গুণ। তার ফলে এক সপ্তাহের ‘স্টক’ কোনও দোকানে শেষ হয়ে গেছে আবার কোনও দোকানে শেষ হব হব করছে। সপ্তাহের শেষে নতুন ‘স্টক’ আসার কথা। তাই এখন চিন্তায় পড়ে গেছেন দোকানিরা। মেদিনীপুর শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে এই তথ্য জানা গেছে।

মেদিনীপুর শহরের দোকানগুলিতে মোটামুটি ভাবে দিনে গড়ে ২০ থেকে ২৫ প্যাকেট করে কন্ডোম বিক্রি হয়। এজন্য সব ব্র্যান্ড মিলিয়ে দেড়শো থেকে দুশো প্যাকেট কন্ডোম ‘স্টক’ করে দোকানগুলি। গত দু’দিনে গড়ে ৭৫ থেকে ৮০টি করে প্যাকেট বিক্রি হয়েছে ফলে অনেক দোকানেই ‘স্টক’ শেষ। কোনও কোনও দোকানে স্টক রয়েছে সামান্য। দোকানিরা মনে করছেন যে এখন এই জিনিসটির অভাব তৈরির আশঙ্কা রয়েছে।

কয়েকদিন ধরেই ‘বাড়িতে থাকা’ নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চটুল মেসেজ ঘুরছে। অনেক মেসেজে আবার অনুরোধের ভঙ্গিতে বলা হচ্ছে যে বাড়িতে থাকা যেন জনসংখ্যা নিয়ন্ত্রণের অন্তরায় না হয়ে পড়ে। এখন সেই চটুল মেসেজই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধের দোকানগুলির কাছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন