প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•গ্রেফতার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ,বেআইনি অস্ত্র রাখার অভিযোগ : দেখুন ভিডিও •‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন?

মানবিক: ফ্রি করোনা বাজারেই ভরসা রাখছেন বেতপুল গ্রামের মানুষ,বনগাঁয় শিশুদের জন্য দুধ বিলি করছেন পুরপ্রধান

deshersamay

Share article:

দেশের সময়: গ্রামের মধ্যে রাস্তার ধারেই লাইন করে সাজানো রয়েছে টেবিল,আর সেই টেবিলের উপর চাল,আলু,ডাল,তেল, মুড়ি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস সাজানো রয়েছে। গ্রামের সাধারণ মানুষ লাইন দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে টেবিল থেকে একে একে তাদের প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিচ্ছেন, এইভাবে খালি ব্যাগ এনে- ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে বাড়ি ফিরছেন বাসিন্দারা।

ফ্রি বাজারে খাদ্য সংগ্রহে এলাকার মানুষ

এই ছবি উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার মসলন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেতপুল গ্রামে। এই গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন পথিকৃৎ আয়োজন করেছে ফ্রি করোনা বাজার। তবে এই বাজার শুধু একদিনের জন্য নয় প্রতি সপ্তাহে একদিন করে সকাল-বিকেল দুইবেলা ফ্রি বাজার বসবে, আর এই ফ্রি বাজার থেকে সাধারণ মানুষ ব্যাগ ভর্তি করে নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। সম্প্রতি করোনা ভাইরাসের ফলে এই গ্রামের দিন মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ কাজ হারিয়েছেন, ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় তাঁরা। ফ্রি বাজারের উদ্যোক্তা অরুপ বাগচী বলেন গ্রামের এই এলাকায় বহু মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন । সম্প্রতি লকডাউন এর ফলে কর্মহীন হয়ে সমস্যায় পড়েছেন কয়েক শ’ পরিবার। তাই এইসব কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের বাজারের আয়োজন ।

গ্রামের বাসিন্দা অনিতা দাস শ্যামল দত্ত ও সঞ্জীব ভট্টাচার্য্য রা জানালেন লকডাউন এর ফলে ঘরবন্দি হয়ে বসে আছি রেশন থেকে সামান্য চাল পেয়েছি তা দিয়ে সংসার চলছে না তাছাড়া ওষুধ কেনার পয়সা নেই চরম সমস্যায় আমাদের দিন কাটছে৷ এই বাজার আমাদের অনেক উপকার করল৷

শিশুদের জন্য বিনামূল্যে গরুর দুধ বিলি করছেন বনগাঁর পুর প্রধান শঙ্কর আঢ্য-ছবি-দিব্যেন্দু পোদ্দার,

বনগাঁ পুরসভার উদ্যোগে পুরপ্রধান শঙ্কর আঢ্য নিজেই শহরের বিভিন্ন এলাকায় গিয়ে যে সমস্ত দুঃস্থ পরিবারে যাদের তিন বছর বয়সের শিশু রয়েছে,তাঁদের জন্য গরুর দুধ বিনা মূল্যে দিচ্ছেন।মতিগঞ্জ এলাকায় বুধবার প্রচুর মানুষ দুধ সংগ্রহ করেন৷

বনগাঁ মতিগঞ্জে দুধ সংগ্রহের লাইন


বনগাঁ দীনবন্ধু কলেজের ছাত্র কৌস্তব পাল আজ তার ছিল জন্মদিন,বন্ধু অরুপ, রাহুল, জন, অভিজিৎ মিলে ৮০জন ভবঘুরে মানুষকে পেট ভরে খাওয়ালেন, কৌস্তবের বাবা তাপস পাল বলেন ছেলের ইচ্ছার কথা শুনে মনে হলো ওর প্রকৃত শিক্ষা দিয়েছে ওর স্কুল কলেজের শিক্ষকেরা, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনেও যেন এমন কাজের সাথে ও এবং অন্যান্য ছেলেরাও হাতে হাত রেখে এগিয়ে যায় সমাজের জন্য৷ -দেশের সময়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন