Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট না পেয়ে নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্ররা

deshersamay

Share article:

দেশের সময় : মাধ্যমিকের রেজাল্টের দাবিতে ছাত্র এবং অভিভাবকেরা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার নহাটা উচ্চ বিদ্যালয়ে। দেখুন ভিডিও:

ফর্মের রশিদ, রেজিস্ট্রেশন সার্টিফিকেট হাতে নিয়ে দীর্ঘ সময় ধরে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্ররা সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। অভিযোগ, স্কুলের পক্ষ থেকে বিভিন্ন মাধ্যম দিয়ে ছাত্রদের বাড়িতে গিয়ে হুমকিও দেওয়া হয় স্কুলের বিরুদ্ধে যাতে কেউ কোন কথা বলে। 

অভিভাবকদের কথায়, স্কুলের প্রধান শিক্ষক এই রেজাল্টের সমস্যা সমাধানের জন্য একমাস সময় নিয়েছিলেন। সেই সময় পার হয়ে গেলেও রেজাল্ট না পেয়ে রেজাল্টের দাবিতে এদিন ছাত্র এবং অভিভাবকেরা প্রথমে স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, তারপর প্রধান শিক্ষকের ঘরে ঢুকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় বলে জানাগিয়েছে৷

স্কুলের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ কার্যত স্বীকার করে নেন প্রধান শিক্ষক। 

যদিও হুমকির অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সংবাদিকদেরকে বলেন, ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে যখন ফর্ম পূরণের কাজ চলে, তখন অন্যান্য ছাত্রদের মতো ক্ষতিগ্রস্থ ছাত্ররাও নির্দিষ্ট ফি দিয়ে ফর্ম পূরণ করে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাগজে তারা সই না করেই চলে যায়। স্কুলের ক্লার্করা সেই বিষয়টি না দেখেই পরীক্ষার্থীদের তালিকা বোর্ডে পাঠিয়ে দেন। এই পরিস্থিতিতে যে ২০ জন ছাত্র ফর্ম পূরণ করে নি, তাদের সঙ্গে এই ৭ জনের নামও বাদ যায়। যে ১৬৯ জনের চালান কাটা হয়েছিল, পরীক্ষার্থী হিসেবে তাদের নামের তালিকাই বোর্ড থেকে আসে।

স্কুলের ক্লার্কদের এই গুরুতর ভুলের কারণে মাসুল দিতে হচ্ছে এই ছাত্রদের। তাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হয়। তবুও বঞ্চিত ছাত্রদের কথা ভেবে স্কুলের প্রধান শিক্ষক অনেক রকম ভাবে ত্রুটি সংশোধন করার চেষ্টা করলেও, শেষপর্যন্ত তা কার্যকরী হয় নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

অভিভাবকরা জানিয়েছেন, স্কুলের তরফে কোন সদুত্তর না পাওয়ায়, তাঁরা আদালতের দ্বারস্থ হবেন৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.