প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

“মহিলা হেল্প ডেস্ক”দেশের প্রতিটি থানায় খোলা হবে,মোদী সরকারের বরাদ্দ ১০০ কোটি

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ হায়দরাবাদের তরুণী পশু চিকিৎসক গণধর্ষণ ও খুনের ঘটনায় স্তব্ধ দেশ। গত এক সপ্তাহে তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার-সহ দেশের নানা প্রান্ত থেকে এমন নারকীয় ঘটনার খবর সামনে এসেছে। কখনও কখনও ধর্ষণের পরে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে নির্যাতিতাকে, আবার কখনও গুলি করে খুন করা হয়েছে ধর্ষিতাকে।

দেশে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে। এই প্রেক্ষাপটে মহিলাদের নিরাপত্তা আরও মজবুত করার জন্য দেশের প্রতিটি থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক খোলার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

এ যাবৎ দেশের বেশ কিছু থানায় মহিলা হেল্প ডেস্ক রয়েছে। তবে সেখানে পরিষেবা ঠিকঠাকভাবে মেলে না বলে আগেও নানা অভিযোগ উঠেছে। তাই এবার সার্বিক ভাবে দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের থানাগুলিতে মহিলা হেল্প ডেস্ক খোলারই সিদ্ধান্ত নিল মোদী সরকার। এ জন্য প্রাথমিকভাবে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। নির্ভয়া তহবিল থেকে সেই টাকা দেওয়া হবে।


কোনও অভিযোগ নিয়ে মহিলারা থানায় এলে তাঁদের সঙ্গে সংবেদনশীল আচরণ না করার অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, থানায় অভিযোগ জানাতে আসা মহিলাদের সঙ্গে সংবেদনশীল ব্যবহার করতে হবে, অভিযোগকারিণীর সঙ্গে মহিলা পুলিশকে একাত্ম হতে হবে, সেইজন্যই এই মহিলা হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের সমস্যা ভাল করে শুনে, ডিউটি অফিসারের কাছে নিয়ে গিয়ে অভিযোগ করতে সাহায্য করতে হবে।


মহিলারা থানায় অভিযোগ জানাতে এলে সেই প্রক্রিয়ায় তাঁদের পূর্ণ সহযোগিতা করাই এই ডেস্কের পুলিশকর্মীদের কাজ, প্রয়োজনে অভিযোগ লিখতে সাহায্য বা আইন সম্পর্কে খুঁটিনাটি তথ্যও পাওয়া জানা যাবে এই ডেস্ক থেকে। থানায় অভিযোগ জানাতে এসে মহিলারা অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েন। ডিউটি অফিসারদের বিরুদ্ধে অভিযোগকারীকে ফিরিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে।

এ ক্ষেত্রে পুলিশকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগ জানাতে আসা কোনও মহিলার পোশাকপরিচ্ছদ বা তাঁর কথাবার্তা শুনে কোনও রকম বাজে মন্তব্য করা চলবে না। এই ধরনের ঘটনার অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এই ডেস্ক মহিলাদের সাহায্য করার জন্য থাকবেন আইনজীবী, মনোবিদ, এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলারা। অভিযোগ শুনে সেইমতো সঠিক পথ বাতলে দেবেন তাঁরা, কারণ আইনি পথ অনেকের কাছেই অজানা। তাই ডেস্কের কর্মীদের কাজ হবে তাঁদের সবরকমভাবে সাহায্য করা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন