প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

মহিলাদের উচিত কন্ডোম সঙ্গে রাখা, ধর্ষকদের ধর্ষণে সাহায্য করা বিস্ফোরক মন্তব্য পরিচালক ড্যানিয়েল শ্রদবানের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হায়দরাকাণ্ডে উত্তাল গোটা দেশ। ক্ষোভে ফুঁসছে মানুষ। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন ছবি পরিচালক ড্যানিয়েল শ্রদবান।

ধর্ষণের পর খুনের ঘটনা আটকাতে মহিলাদের উচিত কন্ডোম সঙ্গে রাখা এবং ধর্ষকদের সঙ্গে সহযোগিতা করা, মন্তব্য এই ছবি পরিচালকের। ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‌সাহায্যের জন্য পুলিশকে ফোন না করে মহিলাদের উচিত কন্ডোম সঙ্গে রাখা। ধর্ষকদের সঙ্গে সহযোগিতা করা। তাহলেই ধর্ষণের পর খুনের ঘটনা আটকানো সম্ভব।

নির্ভয়া এবং প্রিয়াঙ্কারা কোনওদিন বিচার পাবেন না। যৌন চাহিদা পূরণের জন্যেই মানুষ ধর্ষণ করে। যা নির্ভর করে সময় এবং মর্জির ওপর। যদি মহিলারা পুরুষদের যৌন চাহিদায় বাধা দেয়, তাহলে ধর্ষণ করা ছাড়া আর কোনও উপায় থাকে না।’‌ ছবি পরিচালকের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল নিন্দার ঝড় ওঠে ড্যানিয়েলের বিরুদ্ধে।

পরিস্থিতি বেগতিক দেখে পোস্টটি উড়িয়ে দেন পরিচালক। পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন তিনি। কিন্তু যা ঘটার ঘটে গিয়েছে ততক্ষণে। পরিচালকের পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। জনপ্রিয় টিভি সিরিজ সেক্রেড গেমসের অভিনেত্রী কুব্রা সৈত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি জানি না কে এই পরিচালক। তবে এঁনার মানসিক চিকিৎসার প্রয়োজন আছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন