প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
৭৬-এ নরেন্দ্র মোদী, দেশজুড়ে বিজেপির একগুচ্ছ কর্মসূচি!মোদী-তর্পণে শাহ , প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ইতিহাসে প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট! নজিরবিহীন সতর্কতা সৌদিতে , সমস্ত বিমান পরিষেবা স্থগিত আকাশে শরতের আমেজ ,বিশ্বকর্মা পুজোয় কেমন থাকবে আবহাওয়া? ল-ক্লার্কের নামে ভুয়ো অ্যাকাউন্ট, ২৭০ কোটি টাকার লেনদেনের অভিযোগে ব্যাংক ম্যানেজার-সহ দু’জনকে গ্রেফতার করল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ : দেখুন ভিডিও চন্দ্রনাথ খুনে ২ কোটির সুপারি, ‘ভাইপো গ্যাং’ জড়িত! ‘কল রেকর্ড শুনেছি’, নন্দীগ্রামে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সে যে ৫টি বড় বিষয় জানালেন- এক ঝলকে:

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ১।  “আমি অমিত শাহকে বলেছিলাম, এত টিম পাঠাচ্ছেন পাঠান। আপনার যদি মনে হয় আমার সরকার পারছে না, আপনি নিজে দায়িত্ব নিন না। আপনি করোনাটাকে সামলান। আমার কোনও আপত্তি নেই”। মুখ্যমন্ত্রী বলেন, “তবে হ্যাঁ, আমি তাঁকে থ্যাঙ্কস জানাচ্ছি। উনি এখানে প্রেজেন্ট নেই। তাও বলছি, উনি বলেছিলেন, না না তেমন তো কিছুই হয়নি। সরকার ভেঙে দেব কী করে?”

২। বাংলায় নতুন আবিষ্কার হয়েছে। নোনা জলেই হবে ধান ও মাছ, মুখ্যমন্ত্রী তাদের নামও রেখেছেন। নোনা স্বর্ণ ও নোনা মৎস্য।

৩। “রেলমন্ত্রক দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করছে। কোনও কথা না বলে গায়ের জোরে সব করছে! আসলে ওরা আমাকে রাজনৈতিক ভাবে ডিস্টার্ব করতে গিয়ে বাংলার সর্বনাশ করে দিচ্ছে। এরপর বাংলায় হাজার হাজার করোনা আক্রান্ত হলে কেন্দ্রীয় সরকার দায় নেবে তো”?

৪। “উমফান সুপার সাইক্লোনে যাঁদের ঘর ভেঙে গেছে, তাঁদের এককালীন ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কোথায় কত ক্ষতি হয়েছে তার মোটামুটি হিসাব পাওয়া গিয়েছে। প্রত্যক্ষ ভাবে প্রভাবিত হয়েছেন ৬ কোটি মানুষ। পরোক্ষে আরও চার কোটি মানুষের ক্ষতি হয়েছে”।

৫। “আগামী মাসের ৩ জুন পূর্ণিমা। সেদিন ভরা কোটালে আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত বাঁধগুলির আরও ক্ষতি হতে পারে। রায়মঙ্গল, মাতলা, বিদ্যাধরী, হাতানিয়া, দোয়ানিয়ায় আগামী পূর্ণিমায় বাঁধ ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। সোনাখালি, সন্দেশখালি, বাওনিয়া, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় বাঁধ কোনওরকমে আটকে রয়েছে। জেলা প্রশাসন ও সেচ দফতরকে সেদিকে নজর দিতে বলছি”।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন