প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কেরলে, টুকরো টুকরো হয়ে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মৃত দুই পাইলট

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কেরলের কোঝিকোড় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার একটি এক্সপ্রেস বিমান। জানা গিয়েছে, দুবাই থেকে আসছিল বিমানটি৷ বিমানকর্মী-সহ মোট ১৯১ জন ছিলেন ওই বিমানে। বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময়ে পিছলে যায় বিমানটি। দু’জন পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গেছে, অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণেই এই বিপর্যয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যখন প্লেনটি ল্যান্ড করছিল, তখন প্রবল ঝড় বৃষ্টি হচ্ছিল। রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি কয়েকটি টুকরো হয়ে গিয়েছে। প্লেনের সামনের অংশটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর জানিয়েছেন, ২ জন পাইলটই মারা গিয়েছে। তবে ১৭৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ৪০ জন যাত্রী গুরুতর আহত। আরও ২ জন যাত্রীও মারা গিয়েছেন বলে প্রাথমিক সূত্রে খবর।

কোঝিকোড় বিমানবন্দর ম্যাঙ্গালুরুর মতোই টেবিলটপ এয়ারপোর্ট। সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। বিমানবন্দর সূত্রের খবর, কপাল ভাল প্লেনটিতে আগুন লেগে যায়নি। এত বড় দুর্ঘটনায় সে ঝুঁকি ছিল পূর্ণমাত্রায়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন