Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ভালো আছেন লতা মঙ্গেশকর, জানাল পরিবার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গত ১১ নভেম্বর আচমকাই জানা গিয়েছিল মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শোনা গিয়েছিল, অবস্থা বেশ গুরুতর তাঁর। রাখা হয়েছে আইসিইউতে। ভেন্টিলেশনে রয়েছেন সুরসম্রাজ্ঞী এমন খবরও রটে গিয়েছিল নিমেষে। তবে পরে হাসপাতাল সূত্রে জানা যায় শ্বাসকষ্টজনিত সমস্যার জন্যই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে।

ঘটনা এখানেই শেষ নয়। লতা মঙ্গেশকরের হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নিয়েও শুরু হয় জল্পনা। সংবাদ সংস্থা এএনআই সেসময় দাবি করেছিল যে ১১ নভেম্বর বিকেলেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। তবে পরিবারের তরফে তখন জানানো হয় হাসপাতালেই নাকি রয়েছেন তিনি। লতা মঙ্গেশকর আদৌ হাসপাতালে আছেন নাকি তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে তা নিয়ে ওই সময় কোনও মন্তব্য করেনি ব্রিচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি লতা মঙ্গেশকরের পরিবারের তরফে জানানো হয়েছে যে এখনও হাসপাতালেই রয়েছেন তিনি। প্রায় দু’সপ্তাহ আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। যদিও হাসপাতালে থাকলেও এখন বেশ ভালই রয়েছেন সুরসম্রাজ্ঞী। তেমনটাই দাবি করেছেন লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা শাহ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে রচনা বলেন, “উনি ভাল আছেন। আমরা খুব খুশি।”

কিন্তু কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন লতা মঙ্গেশকর?

প্রশ্নের জবাবে রচনা শাহ জানিয়েছেন, “ওঁকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেটা এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ওঁর শরীর কেমন থাকছে সেই ব্যাপারেই নজর রয়েছে আমাদের।” গত ১১ নভেম্বর সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয় লতা মঙ্গেশকরের। এরপর সেদিন দুপুর দেড়টা নাগাদ তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।

গত ২৮ সেপ্টেম্বর ছিল লতা মঙ্গেশকরের ৯০তম জন্মদিন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন