প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

ভারতে তৈরি কোভিড–১৯ ওষুধ প্রথম দফায় পাচ্ছে মহারাষ্ট্র এবং দিল্লি সহ পাঁচ রাজ্য

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড–১৯–এর পরীক্ষামূলক ওষুধ রেমডিসিভির তৈরি এবং তা বাজারজাত করার অনুমতি দেশে রয়েছে হায়দরাবাদের ওষুধ কোম্পানি হেটেরো–র। সেই কাজে নেমেই প্রথম দফায় ২০,০০০ ওষুধের পাতা মহারাষ্ট্র এবং দিল্লি সহ পাঁচ রাজ্যে পাঠিয়েছে হেটেরো। মহারাষ্ট্র এবং দিল্লিই সব থেকে করোনা–আক্রান্ত। তাছাড়া গুজরাট, তামিল নাড়ু এবং যে রাজ্যে এই কোম্পানি আছে সেই তেলঙ্গানাই প্রথম দফার ওষুধ পাবে। তারপরের দফা যাবে কলকাতা, ভোপাল, ইনদওর, লখনউ, পাটনা, ভূবনেশ্বর, রাঁচি, বিজয়ওয়াড়া, কোচি, ত্রিভানদ্রাম এবং গোয়ায়। শুধু সরকারি হাসপাতাল এবং সরকারের তরফেই মিলবে এই ওষুধ বলে জানিয়েছেন হেটেরো–র এমডি বংশীকৃষ্ণ বান্দি। 

১০০ মিলিগ্রামের একটা পাতার দাম ৫৪০০ টাকা। আগামী তিন–চার সপ্তাহের মধ্যে এক লক্ষ ওষুধের পাতা তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে হেটেরো। সারা দেশের রোগীরা যাতে দ্রুত এই ওষুধ পায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন বান্দি। আরেকটি ওষুধ কোম্পানি সিপলা–ও রেমডিসিভিরের আসল প্রস্তুতকারক, মার্কিন কোম্পানি গাইলেড সায়েন্সের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করেছে যাতে দেশে এই ওষুধ তারা তৈরি করতে পারে। সিপলা বলেছে, ওই ওষুধের দাম ৫০০০ টাকার কম রাখা হবে। রেগুলেটর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডিসিজিআই সিপলা এবং হেটেরোর ওই জেনেরিক পদ্ধতিতে অনুমোদন দিয়েছে যেগুলি কোভিড–১৯–এর নিয়ন্ত্রিত জরুরি অবস্থাতেই ব্যবহার করা যাবে। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন