প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

ব্যাটারি চালিত স্কুটিতে সওয়ার হয়ে নবান্নের পথে মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার রাতেই জানা গিয়েছিল মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ব্যাটারিচালিত স্কুটি চড়ে নবান্ন যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলও তাই। এদিন স্কুটির পিছনে বসে হাজরা থেকে নবান্নর দিকে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। মাথায় নীল হেলমেট পরে রয়েছেন তিনি। গলায় ঝুলছে পেট্রল,ডিজেলের দামবৃদ্ধির বিরুদ্ধে লেখা পোস্টার।চালক কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পিছনে হেলমেট পরে সওয়ার মমতা।


বেশ কিছুদিন ধরে একাধিক সভায় বারবার পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি রাজ্য সরকার লিটার প্রতি ১ টাকা করে কমিয়েছে পেট্রোপণ্যের দাম। গত রাতে আবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে ২৫ টাকা। অন্যদিকে মমতার নির্দেশে রাজ্যজুড়ে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তৃণমূল নেতা-কর্মীরা। এবার নিজেও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন দিদি।

গত শনিবার এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে দক্ষিণ কলকাতায় মিছিল করে তৃণমূল। যাদবপুর থেকে যদু বাবুর বাজার পর্যন্ত মিছিল হয়। বেহালায় মিছিল হয় রবিবার, ৩ এ থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত। শনিবার মিছিল হয় উত্তর কলকাতাতেও।

শুধু তাই নয়, শাখা সংগঠনগুলিকেও ময়দানে নামিয়েছে শাসকদল। মায়েদের হেঁসেলে আগুন ধরেছে, এমন বার্তা দিতেই দলের মহিলা নেত্রীদের সামনে রাখছে তৃণমূল। গ্যাস বণ্টন কেন্দ্রগুলির সামনে বিক্ষোভ হয় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে। গত সোমবার তৃণমূলের মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেনদের নেতৃত্বে বিক্ষোভ হয় ধর্মতলায়। তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করার।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন