Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বোমাতঙ্ক: ভুয়ো ফোন কলে তোলপাড় তাজমহলে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বোমাতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়াল তাজমহলে। বোমা রাখা রয়েছে বলে একটি ফোন আসে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে তাজমহল থেকে সমস্ত পর্যটককে বের করে দিয়ে সব দিকের দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টা পর জানা যায়, সেটি ভুয়ো ফোন কল ছিল। ফিরোজাবাদের এক যুবক এই কাণ্ড ঘটিয়েছে।

বৃহস্পতিবার সকালে হঠাৎই বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়ায় তাজমহলে। বৃহস্পতিবার সকাল থেকে ভিড় করেছিলেন পর্যটকরা। কিন্তু তারপরই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত খালি করে দেওয়া হয় তাজমহল। বন্ধ করে দেওয়া হয় সমস্ত দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ। কিন্তু পরে দেখা যায়, আতঙ্ক তৈরি করতে ফোন করেছিলেন এক যুবক। তিনি ফিরোজাবাদের বাসিন্দা। পুলিশ ওই যুবককে জিজ্ঞাসাবাদের জানতে পারে, সেনাবাহিনীতে কাজ না পাওয়ার ক্ষোভ থেকেই তিনি ফোনটি করেছিলেন।

এদিকে বৃহস্পতিবার সকালে ফোন পাওয়ার পর সাড়ে সাতটা নাগাদ তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। তারপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু হয়। সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল, আলিগড় থেকে ফোন আসছে, পরে পুলিশ ফিরোজাবাদের ফোন নম্বরটি খুঁজে পায়। সমাধান হতেই ফের তাজমহলের দরজা খুলে দেওয়া হয়েছে।

দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র এই আগ্রার তাজমহল। প্রতি বছর প্রায় ৭০ লক্ষ পর্যটক ঘুরতে আসেন এখানে। আগ্রা ফোর্টের বছরে প্রায় ৩০ লক্ষ পর্যটক আসেন। এই দু’টি পর্যটন কেন্দ্র থেকে বিপুল আয় হয় উত্তরপ্রদেশ সরকারের। এমন এক ঐতিহাসিক সৌধে হঠাৎ বোমাতঙ্কে কিছুটা নড়ে গিয়েছে যোগীরাজ্যের প্রশাসন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন