প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

বিজেপি-র প্রার্থী তালিকা ঘোষণার আগে শাহ-শুভেন্দু আলাদা বৈঠক দিল্লিতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীকে যে অমিত শাহ আলাদা গুরুত্ব দিচ্ছেন তা আগেই বোঝা গিয়েছিল। মেদিনীপুর, ঠাকুরনগর থেকে কলকাতায় ফেরার চপারে তাঁকে তুলে নিয়েছিলেন শাহ। প্রথম দুই দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণার আগে সেই শুভেন্দুর সঙ্গে আলাদা বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ।
গতকালই অমিত শাহের হঠাত্‍ ফোনে বিমানে দিল্লি গেছেন শুভেন্দু। আজ বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। তার আগে শুভেন্দুর সঙ্গে আলাদা বৈঠক হবে শাহের। দ্বিতীয় দফায় ভোট হবে নন্দীগ্রাম কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন, এবার তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। বড় অঘটন না হলে এই সিদ্ধান্ত বদলাবে না। হতে পারে নন্দীগ্রাম ফাইনাল করার আগে শুভেন্দুর সঙ্গে বসে তাঁর মতামত শুনে নেবেন প্রাক্তন বিজেপি সভাপতি।

তিন দিন ধরে বঙ্গ বিজেপির নেতারা প্রার্থী নিয়ে বৈঠক করেন। প্রথম দিন জেলার নেতাদের সঙ্গে এবং পরের দুদিন রাজ্য নির্বচন কমিটি। ঘটনা হল এই দুই বৈঠকেই শুভেন্দুকে দেখা যায়নি। জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের বৈঠকের দিন কৈলাস বিজয়বর্গীয় সহ একাধিক নেতা ফোন করেন শুভেন্দুকে। কিন্তু ফোন ধরেননি তিনি।


বুধবার পিংলার সভার আগে শাহের ফোন আসে শুভেন্দুর কাছে। বলা হয়, দিল্লি চলে আসতে। তারপর রাতে বিশেষ বিমানে দিলীপ ঘোষ, মুকুল রায়, শিবপ্রকাশ-সহ বিজেপি নেতাদের সঙ্গে দিল্লি যান শুভেন্দু।

দুদিন আগে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দু কি নন্দীগ্রামে লড়ছেন? জবাবে বিজেপি রাজ্য সভাপতি বলেছিলেন, ওঁর সঙ্গে আলাদা করে আমার কথা হয়নি। তবে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। ব্যাটল গ্রাউন্ড নন্দীগ্রামে বিজেপির সেনানী চূড়ান্ত করতে বিশেষ বৈঠক হবে শাহ-শুভেন্দুর। তারপরই তাতে সিলমোহর দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন