প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃহস্পতিবার আলাদাভাবে মনোনয়ন জমা দিলেন গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: গাইঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার আলাদাভাবে মনোনয়নপত্র পেশ করায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তবে এমন ঘটনার আসল কারণ সম্পর্কে সেভাবে মুখ খুলতে চাইছেন না কেউই।

তৃণমূলের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবারই বনগাঁ মহকুমার ৪ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর যৌথভাবে মনোনয়নপত্র জমা দেবার কথা ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল অন্য চিত্র‌। বুধবার দলের বাগদা, বনগাঁ উত্তর এবং দক্ষিণ কেন্দ্রের প্রার্থীরা একত্রিতভাবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে আসেননি গাইঘাটা কেন্দ্রের প্রার্থী নরোত্তম বিশ্বাস। আর তাতেই বিতর্ক দানা বেঁধেছে।

বিরোধীদের অভিযোগ, নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে মহারাষ্ট্রে একটি ফৌজদারি মামলা থাকায় সেই সংক্রান্ত সমস্যার কারণে তিনি বুধবার মনোনয়নপত্র জমা দিতে পারেননি। যদিও এ ব্যাপারে সরাসরি কোন মন্তব্য করতে চাননি নরোত্তম বাবু। তাঁর বক্তব্য, ‘সঠিক সময়ে উপস্থিত হতে না পারায় বুধবার অন্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে পারিনি। আজ আলাদাভাবে জমা দিচ্ছি।’

উল্লেখ্য, গাইঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নরোত্তম বিশ্বাসের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিরোধীরা তাঁর বিরুদ্ধে সরব হয়েছেন। বিরোধীদের অভিযোগ, নরোত্তম বিশ্বাসের বিরুদ্ধে মহারাষ্ট্রে একটি ফৌজদারি মামলা চলছে। এমন একজন মানুষকে প্রার্থী করা হলে সমাজের অন্য রকম বার্তা যাবে। অবিলম্বে তাঁর প্রার্থীপদ বাতিল করা উচিত।


একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন