প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টির সম্ভাবনা তো দুর অস্ত, আগামী দু’দিনে ৪০ ছোঁবে তাপমাত্রা পূর্বাভাস হাওয়া অফিসের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ক্রমশই যেন বাড়ছে তাপমাত্রার পারদ। চড়চড় করে বাড়ছে গরম। বৃষ্টির সম্ভাবনা তো দুর অস্ত, উলটে আরও বাড়বে তাপমাত্রা। আগামী দু’দিন ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে চলেছে তাপমাত্রার পারদ। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । যা বজায় থাকবে আগামী এক সপ্তাহ পর্যন্ত। ফলে চরম ভোগান্তির শিকার হতে চলেছে কলকাতার ও দক্ষিণবঙ্গের মানুষ।

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ। মূলত শুষ্ক আবহাওয়ার জেরেই হাঁসফাঁস অবস্থা হচ্ছে শহরে। এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা।

পঞ্চম দফা ভোটের পর গরমের কিছুটা কমতি হয়েছে বঙ্গে। শহরতলী সহ বেশ কিছু জেলায় বৃষ্টি স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। হাওয়া অফিস জানাচ্ছে, পূবালী হাওয়ার জন্যই কিছুটা কমেছিল তাপমাত্রা। কয়েকদিন মেঘলা আকাশ বজায় ছিল কলকাতা ও তার আশপাশের অঞ্চলে। যদিও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি অপেক্ষাই সার। আর ষষ্ঠ দফা ভোটের সময় পারদ চড়বে তুঙ্গে। গলদঘর্ম অবস্থা হবে কলকাতা ও শহরতলী অঞ্চলের।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন