প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

বিহারে জমি পেতেই নিশানায় বাংলা-ভোটে লড়বে ওয়াইসির দল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ মূলত, সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক বলেই ওয়াইসির দলকে চেনে রাজনৈতিক মহল। নিজেদের সেই সমীকরণেই আস্থা রেখেছে দল। তবে ওয়াইসি জানিয়েছেন, তাঁর দল হিন্দু বিরোধিতা বা সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করে না। সেই কারণে দলিত, হিন্দুরাও তাঁর দলকে ভোট দিয়েছে বিহারে।

এই বলেই অবশ্য থেমে থাকেননি হায়দরাবাদের সাংসদ। তিনি জানান, বিহারে আসনের খাতা খুললেও এখনও ‘পোস্ট পোল অ্যালায়েন্স’ নিয়ে তাঁর কাছে কোনও প্রস্তাব আসেনি। যদি ভোটের ফল শেষে এই ধরনের কোনও প্রস্তাব তাঁর দলের কাছে, সেই সময় এ সব নিয়ে ভাববেন তিনি।

পশ্চিমবঙ্গের ভোট সমীকরণ বলছে, ওয়াইসির দল রাজ্য়ে প্রার্থী দিলে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসবে মমতার। যা আগভাগেই আঁচ করেছেন তৃণমূল নেত্রী। ইতিমধ্য়েই ওয়াইসির নাম না করেই তাঁর দলকে টার্গেট করেছে তৃণমূল। বেশিরভাগ জায়গায় এআইএমআইএম-কে বিজেপির বি-টিম বলে প্রচার করছে ঘাসফুল ব্রিগেড। 

রাজ্য় রাজনীতির মানচিত্র বলছে, পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ,উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা ছাড়াও দুই ২৪ পরগণায় ইতিমধ্য়েই জল মাপতে শুরু করেছে ওয়াইসির দল। এ রাজ্য়েও সংখ্য়ালঘু ভোটব্যাঙ্কই তাদের টার্গেট। রাজ্য় রাজনৈতিক মহল বলছে, বঙ্গের বিধানসভা ভোটে জোরদার বিজেপি বিরোধিতার হাওয়া তুলবে এআইএমআইএম। তারা মুসলিম ভোট নিশানা করলে সুবিধা হবে বিজেপিরই। রাজ্য়ে মসনদে বসার পর মমতার দিকেই গিয়েছে সংখ্যালঘু ভোট। এবার ওয়াসির দল সেখানে হাত দিলে ক্ষতি হবে তৃণমূলেরই।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন