Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বিশ্বভারতীর এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার চুরি যাওয়া টাকা উদ্ধার করল পুলিশ

deshersamay

Share article:

দেশের সময় ,শান্তিনিকেতন: চুরি যাওয়া টাকা ফিরিয়ে নজির গড়লো বীরভূম পুলিশ। শুক্রবার উদ্ধার হওয়া ওই টাকা বিশ্বভারতীর পাঠভবনের অবসরপ্রাপ্ত শিক্ষিকা জ্যোতি বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়। এই ঘটনায় জ্যোতি দেবীর পরিচারিকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানা গেছে। এপ্রিল মাসে লকডাউন চলাকালীন জ্যোতি দেবীর অসহায়তার সুযোগ নিয়ে তাঁর এটিএম কার্ড ও পিন নম্বর চুরি করে বেশ কয়েকদিন ধরে মোট দুই লক্ষ দশ হাজার টাকা হাতিয়ে ছিলেন তাঁরই এক পরিচারিকা। এরপর জ্যোতি দেবী পুলিশে অভিযোগ জানালে তৎপরতার সাথে বিষয়টি দেখেন শান্তিনিকেতন থানার পুলিশ এবং ৬০ হাজার টাকা উদ্ধার করে শুক্রবার জ্যোতি দেবীর হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তথ্য ও ছবি ইন্দ্রজিৎ রায়

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন