প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ালে ভুগতে হবে’, জানালেন অভিনেত্রী নিনা গুপ্তা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ালে ভুগতে হবে। আর এটা উচিৎ ও নয়। ছেলেমেয়েদের উপর এর প্রভাব পড়ে।

যুব সমাজকে সতর্ক করতে উদ্যোগ নিলেন অভিনেত্রী নিনা গুপ্তা। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই বার্তা দিয়েছেন। এক্ষেত্রে তিনি নিজের জীবনের এক অপ্রকাশিত দিক তুলে ধরেন।

তিনি জানান, জীবনে এমন সম্পর্কে তিনিও জড়িয়েছিলেন। বিবাহিতের প্রেমের পাল্লায় পড়ে নিজে ভুগেছেন তাই অন্যদের সতর্ক করলেন। বিয়ে না হলেও নিনা গুপ্তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডের। একটি মেয়েও আছে। দিল্লির এক চার্টাড অ্যাকাউন্ট বিবেক মেহরার সঙ্গে সম্প্রতি বিয়ে হয় নিনা গুপ্তার। এই বয়সে এসে নিজের উপলব্ধির কথা বললেন নিনা। 

সন্তানের জন্য ঠিক নয় এধরনের সম্পর্কে জড়ানো। নিজের প্রথম দিকের মেয়ের কথা ভাবেই হয়ত কথাগুলো বলেছেন তিনি। আরও বলেছেন, কিছু পুরুষ শুধু প্রেমের ফাঁদে ফাসাতেই জানে, বিয়ের কথা বললেই শুরু হয় নানান আছিলায় বিয়ে থেকে দূরে থাকার ফন্দি। ফলে জোয়ারে গা ভাসালে হয়ত নিনার মতই অনুসূচনা হতে পারে। ৫০টি বসন্ত পার করে এসে অভিনেত্রী নিনা তাই সতর্ক করলেন যুবাদের। যাতে অন্তত হঠাত প্রেমে পড়াদের সন্তানেদের ভুগতে না হয়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন