প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিপদ এড়াতে আগুন থেকে দূরে রাখুন স্যানিটাইজার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ স্যানিটাইজার এখন মহার্ঘ। করোনা ভাইরাসের এই বিপর্যয়ের মধ্যে আপনাকে বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখুন। অনেকে আবার থালাবাটিতেও একটু স্যানিটাইজার ঘষে নিচ্ছেন আতঙ্কে।

“কিন্তু সাবধান না হলে, করোনা থেকে বাঁচলেও আপনি পুড়ে মরতে পারেন এই স্যানিটাইজারের জন্যই। “

এমন কাণ্ডই আর একটু হলে হতে যাচ্ছিল হরিয়ানার রেওয়ারিতে। আপাতত দেহের ৩৫ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় এক ব্যক্তি ভর্তি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে।

হাসপাতাল ও পুলিশ সূত্রের খবর, ৪৪ বছরের যে ব্যক্তি মুখ, গলা, হাত, পেট, বুকে পোড়া নিয়ে এসেছেন, তিনি রান্নাঘরে জ্বলন্ত স্টোভের খুব কাছাকাছি দাঁড়িয়ে স্যানিটাইজার লাগাচ্ছিলেন। লাগাতে গিয়ে কয়েক ফোঁটা তাঁর কুর্তায় পড়ে, আর সঙ্গে সঙ্গে সেটা আগুনকে টেনে নেয়। দাউ দাউ করে জ্বলতে শুরু করেন তিনি।

অ্যালকোহল বেসড এই সব স্যান্টিটাইজারে প্রায় ৬০ শতাংশ ইথাইল অ্যালকোহল থাকে, যা খুবই দাহ্য। সেই কারণেই আগুনের ধারে কাছে এই জিনিসটা ব্যবহার করা উচিত নয় বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন