Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বিদেশি ছাড়াই এবারের আই লিগে খেলবে সুদেবা

deshersamay

Share article:


দেশের সময়: ইদানিং বিদেশি ফুটবলার ছাড়া কোনও দল গঠন হয় না।  আই লিগের মতো ক্লাবে তো নয়ই। কিন্তু বিদেশি নয়, স্বদেশিতেই আস্থা রাখছেন সুদেবার মালিক অনুজ গুপ্তা। 
প্রত্যাশামতোই মোহনবাগানের পরিবর্তে আই লিগে খেলার সুযোগ পেয়েছে দিল্লির সুদেবা এফসি। ২০২০-২১ সালে অথাৎ চলতি বছর আই লিগ খেলবে দিল্লির এই ক্লাবটি।

ফেডারেশনের তরফ থেকে আই লিগ ক্লাব হিসেবে নাম প্রস্তাবের পরে সুদেবার মালিক অনুজ গুপ্তা বলেন, ‍‘আমরা আই লিগ খেলার সুযোগ পেয়েছি। ফেডারেশনকে ধন্যবাদ। আমাদের লক্ষ্য দিল্লির সেরা ফুটবল প্রতিভা তুলে ধরা। তরুণ ফুটবলারদের সুযোগ দিতে চাই। আমরা আই লিগে সেরা পাঁচ নম্বরে থাকতে চাই। আশাকরি সুদেবা ভালো ফুটবল উপহার দেবে আই লিগে।’  পাশাপাশি সুদেবার মালিক বলে দিয়েছেন যে, এবারের লিগে কোনও বিদেশি খেলবে না তার দলে। স্বদেশি তরুণদের নিয়েই দল আই লিগ খেলবে সুদেবা। আগামী মরশুমে এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইএসএলে খেলবে মোহনবাগান। তাই আগামী আই লিগে মোহনবাগানের পরিবর্তে দিল্লির সুদেবা এফসি আই লিগ খেলার সুযোগ পেল।   

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন