প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে তেতে উঠল দুবরাজপুর, দেহ উদ্ধারে বাধা পুলিশকে অভিযোগ অস্বীকার তৃণমূলের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ: এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল দুবরাজপুর বিধানসভার লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামে। বিজেপি নেতৃত্বের অভিযোগ খুন করা হয়েছে তাঁদের কর্মীকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয়।

মঙ্গলবার সকালে ফকিরবেড়া গ্রামের বাসিন্দা, বিজেপির বুথ কর্মী পতিহার ডোমের (৩৭) মৃতদেহ উদ্ধার হয়। সকালে বাড়ি থেকে কিছুটা দুরে পুকুরের ধারে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ কাউকে না জানিয়ে সবার অলক্ষ্যে মৃতদেহ সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল। তখন বিজেপি কর্মীরা তাদের বাধা দেয়।


পতিহারের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীদের সঙ্গে গ্রামের কালী মন্দিরে একটি বৈঠক হয়। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন পতিহার। তারপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। সারারাত বাড়ির লোকজন তাঁর খোঁজ করেন। সকালে পুকুরপাড়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়।

বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের আগে সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁদের কর্মীকে খুন করে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন