প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিজেপির উদ্যোগে অসহায় মানুষদের রান্না করা খাবার

deshersamay

Share article:

বিশ্বজিৎ কুণ্ডু ,বনগাঁ: বিজেপির বনগাঁ উত্তর পৌর মন্ডলের পক্ষ থেকে করোনা রোগী এবং অসহায় মানুষদেরকে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হল। উপস্থিত ছিলেন জেলার সভাপতি মনস্পতি দেব, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কৃত্তনীয়া, জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষ, শোভন বৈদ্য সহ একাধিক নেতৃত্ব।

করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে যাদের বাজার করা, রান্না করার মতো অবস্থা নেই, তাদের যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি লকডাউন চলার কারণে দিন আনা দিন খাওয়া লোকেদের খুবই সমস্যায় পড়তে হচ্ছে। এইসব মানুষদের কথা ভেবে তাদের সাহায্য করতে এগিয়ে এলো বিজেপি নেতৃত্ব। সেই অনুযায়ী গত দুদিন ধরে চলছে বিশেষ উদ্যোগ।

দলীয় সূত্রে জানা গেছে, বনগাঁ রেল স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু করোনা আক্রান্ত অসহায় রোগী এবং তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি দরিদ্র মানুষদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি, নিজেদের হাতে রান্না করা খাবার পরিবেশন করছেন দলের নেতারাও। আগামী কয়েকদিন এই ভাবেই এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। দলের এই সামাজিক কর্মকাণ্ডে খুশি আক্রান্ত এবং অসহায় পরিবারের সদস্যরা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন