Desher Samay
প্রচ্ছদকলকাতাজেলাপশ্চিমবঙ্গখেলাউত্তরবঙ্গদেশবাংলাদেশআন্তর্জাতিকই-পেপারফটো গ্যালারিসম্পাদকের পছন্দসরাসরিইউটিউব
Breaking News

বিজেপির অত্যাচারের অভিযোগ এনে জ্যোতিপ্রিয়র নেতৃত্বে হাবড়ায় তৃণমূলের প্রতিবাদ মিছিল

deshersamay

Share article:

দেশের সময় হাবড়া: বিজেপি আশ্রিত গুন্ডারা ও বিজেপি নেতৃত্বের প্রত্যক্ষ মদতে ভাটপাড়া,জগদ্দল, বীজপুর,নৈহাটি পার্টি অফিস দখল করার প্রতিবাদে রবিবার বিকালে হাবড়ায় হাজার হাজার মানুষ কে নিয়ে যশোর রোডে বিশাল মিছিল করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

জ্যোতিপ্রিয় বাবু এদিন বলেন.”হাবড়ায় প্রতিটি বাড়ি বাড়ি যাবো সাধারণ মানুষের কাছে জানতে চাইব কেন এমন অঘটন ঘটল “আমার কোনো যদি অন্যায় থাকে আমি ‘মা, বোনের পায়ে প্রণাম করে হাবড়া থেকে বিদায় নিয়ে নেব ” এদিন হাবড়ার দেশবন্ধু পার্ক থেকে যশোর রোডে একটি মিছিল করে তৃণমূল নেতৃত্ব । মূলত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাঙ্গালীদের উপর বিজেপি র অত্যাচারের অভিযোগ এনে এই প্রতিবাদ মিছিল করা হয় । মিছিলের প্রধান উদ্যোক্তা ছিলেন হাবড়ার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.