প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বাংলায় বিধানসভা ভোটের আগে মেগা যোগদান হল বিজেপিতে: সিঙ্গুরের মাস্টারমশাই, সঙ্গে ৪ বিধায়ক,, তালিকায় সোনালি, দীপেন্দু, জটু, শীতল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় বিধানসভা ভোটের আগে সোমবার মেগা যোগদান হল বিজেপিতে। যাকে আক্ষরিক অর্থেই যোগদান মেলা বলে চলে। কে নেই তাতে! সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য,মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহ, বসিরহাট দক্ষিণের বিধায়ক, দীপেন্দু বিশ্বাস, হাওড়ার বিধায়ক জটু লাহিড়ি যোগ দিলেন গেরুয়া শিবিরে। সেই সঙ্গে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দল ছাড়লেন জোড়াফুল প্রার্থী সরলা মুর্মু।অভনেত্রী তনুশ্রী চক্রবর্তীও এদিন গেরুয়া শিবিরে নাম লেখালেন। এদিন হেস্টিংসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

শুধু কি তাই! এদিন মালদহ জেলা পরিষদেরও দখল নিয়ে ফেলল বিজেপি। মালদহ জেলা পরিষদের ১৪ জন সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় সেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলল গেরুয়া শিবির। এ ছাড়া ওল্ড মালদার পঞ্চায়েত সমিতিরও দখল নিয়েছে বিজেপি। সেই সঙ্গে বিজেপিতে এদিন যোগ দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলার মৃগাঙ্ক প্রমুখ।


এদিনের যোগদান পর্বের মূল হোতা ছিলেন শুভেন্দু অধিকারী। মূলত তাঁর সঙ্গে যোগাযোগ রেখেই তৃণমূল ছেড়েছেন জোড়াফুলের হবিবপুরের প্রার্থী সরলা মুর্মু। তা ছাড়া মালদহ জেলা পরিষদের অধিকাংশ সদস্য বিজেপিতে যোগ দেওয়ার নেপথ্যে তাঁর ভূমিকা স্পষ্ট। এ ছাড়া সিঙ্গুরের মাস্টারমশাই ও দীপেন্দুকে তিনিই বিজেপিতে নিয়ে এসেছেন বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন