Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বাংলায় জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? কী জানাচ্ছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাতের দিকে বেশ ঠান্ডা, আর বেলা বাড়তেই উধাও শীত। আবহাওয়ার এমন খামখেয়ালিপনা আপাতত কয়েকদিন ধরে চলতে থাকবে বলে জানিয়ছে হাওয়া অফিস। 
হাওয়া অফিস জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে বাতাসে শুষ্ক ভাব থাকবে।

আগামী ৮ তারিখ রাতে ভালো ঠান্ডা অনুভূত হবে। তবে ৯ তারিখ থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে। 

মূলত একটি নিম্নচাপের জেরেই ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা রয়েছে।
তবে নিম্নচাপ সৃষ্টি হলেও রাজ্যে এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।  আকাশ সেই সময় কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। 

হাওয়া অফিস জানিয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা এখনই নেই। রাতের দিকে এবং ভোরের দিকে ভালো ঠান্ডা অনুভূত হবে।
 
তাপমাত্রা আপাতত ১৯ থেকে ২০ ডিগ্রির আশেপাশের ঘোরাফেরা করবে। এর থেকে পারদ নামার লক্ষ্মণ এই মুহূর্তে নেই। 

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়ার বিশেষ কোনও বদল হবে না। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন