প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বাংলায় এসে কোভিড ছড়াবেন না মোদীজি’, নবদ্বীপে হুঁশিয়ারি মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ : এবার বহিরাগত তত্ত্বের সঙ্গে কোভিডকে জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগতদের এনে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি। নবদ্বীপের জনসভা থেকে এই ভাষাতেই আক্রমণ শানালেন মমতা।

এদিন তিনি বলেন ‘পাঁচ-ছ’মাস কোনও কোভিড ছিল না৷ যখন ছিল না, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে ইঞ্জেকশন দিয়ে, ওষুধ দিয়ে ভালো রাখতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। কেন করেনি বিজেপি? আজকে আবার কোভিডকে বাড়িয়ে দিয়েছে।’

এরপরই মুখ্যমন্ত্রী যোগ করেন, ‘বাইরে থেকে যত লোক চলে আসছে। বহিরাগত গুন্ডারা কোভিড নিয়ে চলে আসছে। এখানে প্রধানমন্ত্রীর প্যান্ডেল করতে হাজার হাজার লোক আসছে। তারপর বাংলায় কোভিড ছড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে।’

নির্বাচন কমিশনকে এ বিষয়ে পদক্ষেপ নিতেও অনুরোধ করেন তিনি। বলেন, ‘আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ করব, বহিরাগতদের বাংলায় অ্যালাউ করার দরকার নেই। প্রধানমন্ত্রী অবশ্যই এখানে আসতে পারেন। কিন্তু এখানকার লোক দিয়ে প্যান্ডেল তৈরি করা হোক। তাদের কোভিড টেস্ট করানো হোক। গুজরাত থেকে লোক এসে কেন প্যান্ডেল বানাবে? ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে লোক এনে কেন প্যান্ডেল হবে?’

এরপর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানান, ‘বাংলাকে বাংলার মতো থাকতে দিন। বাংলায় কোভিড ছড়াবেন না নরেন্দ্র মোদীজি। আপনাকে বারবার বলছি।… আর অনেক আগেই চিঠি লিখেছিলাম, বিনা পয়সায় ইঞ্জেকশন, ওষুধ দেওয়ার অনুমতি দিন। তখন দেননি কেন? পলিটিক্স ছাড়া তো কিছুই বোঝেন না।’


অন্যদিকে মমতার অভিযোগকে আমল দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘উনি জানেন না, প্যান্ডেলের কাজ, ডেকোরেটার্সের কাজ বাংলার লোকেরাই করে। বাইরের কেউ নয়। আর ভোটের জন্য করোনা বাড়ছে বলে আমি মনে করি না। তাহলে দিল্লিতে সংক্রমণ ছড়াচ্ছে কী করে?’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন