Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সঙ্গে তাপসও ‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু

বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ জুন পর্যন্ত,দয়া করে একে লকডাউন বলবেন না বললেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গত ১৬ মে থেকে রাজ্যে যে লকডাউন শুরু হয়েছে তার মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে সর্বস্তরে কৌতূহল তৈরি হয়েছিল। চলতি লকডাউনের মেয়াদ ৩০ মে শেষ হওয়ার কথা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একে লকডাউন বলা ঠিক হচ্ছে না। কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই বিধিনিষেধ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হল।

ইয়াসের কারণে রাজ্যে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে ব্যাপারে এদিন নবান্নে পর্যালোচনা বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই এক সময়ে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের উদ্দেশে বলেন, “আলাপন তা হলে লকডাউনটা আরেকটু বাড়াই আমরা। জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত বিধিনিষেধ গুলো বজায় থাকবে।”

পরে আবার মুখ্যমন্ত্রী বলেন, “দয়া করে একে লকডাউন বলবেন না। কার্ফু বলবেন না। কারণ কার্ফুর তো আলাদা আইন। লকডাউনের অন্য আইন। ইতিবাচক যে কোভিডের সংক্রমণ এই বাধা নিষেধের জন্য কিছুটা হলেও কমেছে”।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন