Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

জেলা পরিষদ দখলের পর মালদহে এখন বিজেপি সংখ্যাগরিষ্ঠ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যে বিধানসভা ভোটের মুখে মালদহ জেলা পরিষদ দখল করল বিজেপি। জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ মোট ১৫ জন সদস্য সোমবার যোগ দিলেন বিজেপিতে। এরফলে ৩৩ আসনের মালদহ জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারাল তৃণমূল।

হবিবপুরে প্রার্থী করায় রবিবার বেঁকে বসেছিলেন মালদহ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। রবিবার রাতেই কলকাতার ট্রেন ধরেছিলেন তিনি। তিনি নিয়ে খোলসা না করলেও তাঁর অনুগামীরা জানিয়েছিলেন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। সেই মতোই সোমবার বিজেপির রাজ্য দফতরে গিয়ে বিজেপির পতাকা তুলে নেন তিনি। তাঁর সঙ্গেই এ দিন বিজেপিতে যোগ দেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ জেলাপরিষদের আরও  ১৫ জন সদস্য। এরপরেই জল্পনা সত্যি হলে মালদহ জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারায় তৃণমূল।

৩৩ আসন বিশিষ্ট মালদহ জেলা পরিষদে তৃণমূলের মোট আসন ছিল ২৭টি। বিজেপির দখলে ছিল ৬টি আসন। এই ছয় বিজেপি সদস্যের মধ্যে উজ্জ্বল চৌধুরী এবার তৃণমূলে যোগ দিয়ে মালদহ বিধানসভার প্রার্থী হয়েছেন। অন্যদিকে কর্মাধ্যক্ষ সরলা মুর্মু ও সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল-সহ মোট ১৫ জন বিজেপিতে যোগ দিলেন। 

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন