প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

বাংলাদেশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁয়েছে

deshersamay

Share article:

দেশের সময়: বাংলাদেশের স্বাস্থ্য দফতর জানাচ্ছে, চলতি বছরের ১৬ অগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি নিয়ে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে অগস্ট মাসের প্রথম ১৫ দিনে ৩১ হাজার ৫৩৮ জন ভর্তি হয়েছেন। সব ডেঙ্গি রোগি যে হাসপাতালে ভর্তি হয়েছেন এমন নয়। অনেকে বাড়িতে চিকিৎসা করিয়েছেন। তাঁদের সংখ্যা কর্তৃপক্ষের জানা নেই।

স্বাস্থ্য দফতরের আশঙ্কা, সেপ্টেম্বরে ডেঙ্গির প্রকোপ বাড়তে পারে। তবে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে যতজন ডেঙ্গি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কম। এই সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৭১৯ জন। তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। শুক্রবার দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি রোগির সংখ্যা ছিল ৭,৭১৬ জন। সরকারের দাবি, এবছর ডেঙ্গিতে মারা গিয়েছেন ৪০ জন। কিন্তু অপর একটি সূত্রে খবর, মৃতের সংখ্যা ১৩৫।

গত এপ্রিল মাসে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন ও জুন মাসে ১৮৮৪ জন ডেঙ্গি নিয়ে নানা হাসপাতালে ভর্তি হন। জুলাই মাসে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে হয় ১৬,২৫৩ জন। অগস্টের প্রথম ১৫ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজারের বেশি রোগি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন