প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

বসিরহাটে পিকনিক করে ফেরার পথে গাড়িতে গণধর্ষণ বধূকে,গ্রেফতার ৬

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ টাকিতে পিকনিক করে ফেরার পথে গাড়ির মধ্যেই গণধর্ষণের শিকার হলেন এক বধূ! বসিরহাটের মিনাখাঁ থানার বামনপুকুর এলাকায় বাসন্তী হাইওয়ের ওপরেই ঘটেছে এই ঘটনা। ৬ জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, বছরের প্রথম দিনে, ১ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণা জেলার ঘটকপুকুর থেকে ২৫ জনের একটি দল পিকনিক করতে গিয়েছিল টাকিতে। সেখানেই স্থানীয় যুবকদের সঙ্গে ঝামেলা হয় পিকনিক দলের। তখনকার মতো সমস্যা মেটে।

এর পরে পিকনিক শেষে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে সেই পিকনিকের গাড়িটি বাসন্তী হাইওয়ের বামনপুকুরে যানজটে আটকে যায়। সেই সময় আচমকা একটি চারচাকা গাড়ি করে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে প্রথমে পিকনিকের গাড়ির চালককে মারধর করে বলে অভিযোগ। এর পর দু’পক্ষের মধ্যে বচসা ও মারধর শুরু হয়। হাতাহাতিতে দুই পক্ষের তিনটি গাড়িও ভাঙচুর হয়।

অভিযোগ, তার পরেই পিকনিকের গাড়িতে থাকা বছর আঠাশের এক বধূকে গাড়ির মধ্যে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ দুষ্কৃতীকে রবিবার ভোররাতে মিনাখাঁ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন