প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বর্ষকালে ফের করোনার প্রকোপ বাড়তে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশে ফের বাড়তে পারে করোনার প্রকোপ। তাও সেটা বর্ষাকালে। এমনটাই এবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতোই ধীরে ধীরে তা কমবে। কিন্তু সেখানেই থামবে না মারণ এই ভাইরাস। বর্ষাকাল অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্টে ফের দেখা দিতে পারে করোনার প্রাদুর্ভাব। 
এই প্রসঙ্গে শিব নাদার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী প্রফেসর সমিত ভট্টাচার্য সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানান, ‘মনে হচ্ছে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যার হার সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এবার ধীরে ধীরে এই হারটা কমতে শুরু করবে। এইভাবে হয়ত কয়েক সপ্তাহ বা মাস চলবে। তবে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ফের দেখা দিলে এই হার আবারও বৃদ্ধি পাবে। আর আসন্ন বর্ষাকাল অর্থাৎ জুলাইয়ের শেষ বা আগস্ট মাসে এই সেকেন্ড ওয়েভ আসতে পারে। তবে সেই সময় সোশ্যাল ডিস্টানসিং আমরা কতটা মেনে চলছি সেটার ওপর সব কিছু নির্ভর করবে।’‌ একই সুর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যাপক রাজেশ সুদর্শনের। তিনি বলেন, ‘এখন আমরা সোশ্যাল ডিস্টানসিং মেনে চলছি, দেশে লক ডাউন চলছে। কিন্তু সব স্বাভাবিক হয়ে গেলেই আবার এই সংক্রমণের হার বাড়তে শুরু করবে। চিনেও অনেক জায়গায় যেখানে সব স্বাভাবিক হয়ে গিয়েছে, সেখানে নতুন করে সংক্রামিত হচ্ছেন অনেকে।’

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন