প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বনগাঁ, বাগদা ও গাইঘাটা কেন্দ্রে প্রার্থী বদল না করলে দলত্যাগের হুমকী বিজেপি বিধায়ক দুলাল বরের

deshersamay

Share article:

দেশের সময়: আগামী ২৪ ঘন্টার মধ্যে গাইঘাটা তৎসহ বনগাঁ, বাগদা এই তিন কেন্দ্রের বিজেপির প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

বুধবার নিজেদের সমর্থনে বক্তব্য রাখার জন্য এ ব্যাপারে গাঘাটার পাঁচপোতায় সাংবাদিক বৈঠক করেন তাঁরা।

বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতি, বিজেপি বিধায়ক দুলাল বর এদিন ক্ষোভপ্রকাশ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে যারা বিজেপি করে আসছেন, তাঁদেরকে বঞ্চিত করে বসন্তের কোকিলের মত নির্বাচনের আগে অষ্ট্রেলিয়া থেকে উড়ে আসা সুব্রত ঠাকুরকে গাইঘাটায় প্রার্থী করা হয়েছে। তিনি ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে পরাজিত হয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছিলেন। দলের কর্মীদের কথা তিনি তখন ভাবেননি। শুধুমাত্র ঠাকুরবাড়িকে সন্তুষ্ট করতে তাঁকে প্রার্থী করা হয়েছে।’

বনগাঁ এবং বাগদার ক্ষেত্রেও একই অভিযোগ তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, প্রার্থী করা নিয়ে আর্থিক লেনদেন হয়েছে। এই ৩ কেন্দ্রে বিজেপির রাজ্য নেতৃত্ব যাদেরকে প্রার্থী করেছেন, তাঁদের প্রতি ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে। অবিলম্বে তাঁদের বদলে অন্যদের প্রার্থী না করলে ৩ কেন্দ্রেই দলের প্রার্থীরা গোহারা হারবেন।’ তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল না করলে তিনি তপশিলি মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন। পাশাপাশি দলত্যাগ এর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অন্দরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার অন্যতম কর্তা আশিস বিশ্বাস, অরবিন্দ বিশ্বাস সহ অন্যান্যরা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন