Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

বনগাঁ পুরসভার ১১জন কাউন্সিলর নিখোঁজের অভিযোগ দায়ের করলেন,পুরপ্রধান শংকর আঢ‍্য

deshersamay

Share article:

দেশের সময়, বনগাঁ: বনগাঁর পুরসভার প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই এলাকাছাড়া পুরসভার ১১ জন কাউন্সিলর তারা পুরসভাতেও আসছেন না। এই কারণে পুরসভার উন্নয়ন মূলক কাজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে নিখোঁজের অভিযোগ দায়ের হল।

বৃহস্পতিবার বনগাঁ পৌরসভার প্রধান শংকর আঢ‍্য বনগাঁ পুলিশ জেলার সুপারের কাছে লিখিত আকারে নিখোঁজ ১১ জন কাউন্সিলরের নাম করে একটি চিঠি পাঠান। এদিন রাতে এক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গ তুলে পুর প্রধান বলেন গত কয়েকদিন ধরে পুরসভার ১১ জন কাউন্সিলর তাদের বাড়ি, পরিবার ছেড়ে অন্যত্র চলে গেছেন।

তাদের এই আচমকা নিখোঁজ হবার কারণে তারা পুরসভার যে যে বিভাগের দায়িত্বে রয়েছেন সেই সব বিভাগের উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। ফলে পুর নাগরিকেরা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এই পরিস্থিতিতে পুলিশ যাতে তাদের খোঁজ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন তার জন্য আবেদন করা হয়েছে। এর পাশাপাশি পুর প্রধান বলেন পুর নাগরিকদের অসুবিধার কথা মাথায় রেখে ট‍্যাক্স, প্ল্যান এবং লাইসেন্স বিভাগের ধার্য করা পুরসভার অর্থের পরিমাণ অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এ বছরের ১ জুন থেকেই তা কার্যকরী হবে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.