বনগাঁ পুরসভার উদ্যোগে বয়স্কদের জন্য শুরু হলো দুয়ারে ভ্যাকসিন প্রকল্প
deshersamay

দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁ পুরপ্রশাসক হিসাবে নতুন দ্বায়িত্ব নিয়ে গোপাল শেঠ ঘোষণা করেছিলেন সত্তরোর্ধ্ব বয়স্কদের জন্য দুয়ারে ভ্যাকসিন দেওয়া হবে । সেই মতই মঙ্গলবার বনগাঁ পুরসভার নবনিযুক্ত পৌর প্রশাসক গোপাল শেঠ ও প্রশাসক মন্ডলী সদস্যদের উপস্থিতিতে বনগাঁ শহরের বিভিন্ন ওয়ার্ডের সত্তরোর্ধ্ব ব্যক্তিদের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল ।

বনগাঁ পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন এদিন প্রায় ২০০টি বাড়িতে গিয়ে বয়স্কদের কে ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেখুন ভিডিও:

বনগাঁ পৌরসভার এহেন উদ্যোগে খুশি সত্তরোর্ধ্ব ব্যক্তিরা । তাদের দাবি পৌরসভার উদ্যোগে বাড়িতে এসে ভ্যাকসিন দিয়েছে খুব ভালো লাগছে ।







