Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁ থেকে উদ্ধার ৯৮৫টি বিরল প্রজাতির কচ্ছপ, গ্রেফতার ২

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বনগাঁ ও গাইঘাটার ঠাকুর নগর এলাকা থেকে ৯৮৫টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। উদ্ধার হওয়া কচ্ছপগুলি সফ্ট শেল টার্টল প্রজাতির। কচ্ছপ চোরাচালন ও বাজারে বিক্রির অভিযোগ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলাচ্ছে পুলিশ।

সূত্রের খবর, রবিবার বনগাঁর বিভিন্ন এলাকা থেকে বনদফতর, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট যৌথ অভিযান চালিয়ে ৯৮৫টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলি সফ্ট শেল টার্টল প্রজাতির

কচ্ছপ বিক্রি ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে পুলিশ সঞ্জয় বিশ্বাস ও অজয় বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি ঠাকুরনগর এলাকায়। ধৃতদের রবিবার বারাসত জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন