Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁয় ২০২১ বরণঃHappy New Year 2021: একুশে পা! আলো-আতসবাজি-প্রার্থনা, নতুন বছরকে স্বাগত বিশ্ববাসীর

deshersamay

Share article:

দেশের সময়:২০২০ সমাপ্ত। নতুন বছরকে স্বাগত জানাল গোটা বিশ্ব। করোনা পরিস্থিতির মধ্যেই নতুন বছরে সুস্থ পৃথিবীর আশায় আতসবাজি, আলোর রোশনাইয়ে স্বাগত ২০২১।

বর্ষবরণের রাতে আইন-শৃঙ্খলা বজায় রাখতে কলকাতায় পুলিশের মোতায়েন জোরদার করা হয়েছে। পার্কস্ট্রিটে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক, স্যানিটাইজার বিলি করছে পুলিশ।

পার্কস্ট্রিটে বছর শেষের রাতে ভিড় অন্য বছরের মতো না হলেও, মোটামুটি মানুষ রাস্তায় নেমেছে। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ও স্যানিটাইজার বিলি করছে কলকাতা পুলিশ।

করোনা অতিমারিতে বিপজ্জনক পরিস্থিতি মুম্বইয়ে। বছর শেষের রাতে সংক্রমণ এড়াতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু জারি মুম্বইয়ে।

উত্তর ২৪পরগনার বনগাঁতেও আলো-আতসবাজি রোশনাইয়ে ২০২১-কে স্বাগত জানালেন শহর ও গ্রামের মানুষ।যশোর রোড সহ ত্রিকোণ পার্ক এলাকায় আলোয় সাজিয়ে তোলা হয় বনগাঁ পুরসভার উদ্যোগে ৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন