Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বদলাচ্ছে আবহাওয়া! বুধবার থেকে দুর্যোগ ঘনাবে রাজ্যের কোন কোন জেলায় জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গে বৃষ্টি জারি। সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বেশ ভালই বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

মৌসুমী অক্ষ রেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উওর ২৪পরগনা, দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় হতে পারে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত৷

দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে  চেয়ে ১ ডিগ্রি  বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হয়ে চলেছে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের একাধিক জেলার বেশকিছু অঞ্চল। হাওয়া অফিস জানিয়েছে, দিল্লি থেকে সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা গয়া হয়ে মালদহেরর ওপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত।

এ দিকে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশের দক্ষিণ অংশ এবং মধ্যপ্রদেশে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে রাজস্থানেও।

অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বরিশাল, নোয়াখালি, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশকয়েকটি জায়াগায় বেশ ভালোই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন