প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে নিম্নচাপ, শীতের আমেজে কতটা প্রভাব পড়বে বাংলায় ?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আগামি বুধবার থেকে রাজ্যে পারদ কিছুটা নিম্নমুখী থাকতে পারে। তাপমাত্রা ওই দিনথেকে ফের কিছুটা নামতে পারে। অন্যদিকে বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। তবে সেটির অভিমুখ রয়েছে দক্ষিণের রাজ্যগুলির দিকে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। 

কী বলছে আবহাওয়া দফতর:

আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে বেশ খানিকটা কনকনের শীতের আমেজ পাচ্ছেন বঙ্গবাসী। আগামী বেশ কয়েকদিন ধরে তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হচ্ছে না। তবে বুধবার কিছুটা হলেও পারদ ফের নামতে পারে। এমনটাই আভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পাশাপাশি বাতাসে শুষ্ক ভাবও বজায় থাকবে। এখনই রাজ্যে নতুন করে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কলকাতার -সঙ্গে জেলাগুলিতেও বজায় রয়েছে ঠান্ডার আমেজ। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়ার এখন বড় কোনও পরিবর্তন নেই। সেখানেও বিগত কয়েকদিন ধরে পারদ নিম্নমুখী রয়েছে।

প্রস্তুত নয়া নিম্নচাপ:

অন্যদিকে বঙ্গোপসাগরের উপর তৈরি রয়েছে একটি নিম্নচাপ। তবে এই নিম্নচাপটির প্রভাব বাংলায় পড়বে না। তামিলনাড়ুর দিকে এই নিম্নচাপটির অভিমুখ রয়েছে। ফলে আগে থেকে সতর্ক করা হয়েছে দক্ষিণের রাজ্যগুলিকে।

এই মুহূর্তের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই রাজ্যে। আগামী কয়েকদিন এমন শীতল ভাবই বজায় থাকবে। বুধবার কিছুটা হলেও পারদ ফের নামতে পারে।  এমনিতে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হাল্কা ঠান্ডার আভাস পাচ্ছিল বঙ্গবাসী। শেষ সপ্তাহে এসে কনকনে ঠান্ডার আমেজ এখন বেশ ভালোই উপভোগ করছেন সকলে। রাত বাড়লেই নিম্নমুখী হচ্ছে পারদ। 

অন্যদিকে, ব্যাপক ঠান্ডা পড়েছে উত্তরের রাজ্যগুলিতে। এই রাজ্যগুলিতে আগামী কয়েকদিন আরও ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে তাপমাত্রা বেশ নিম্নমুখী। এই রাজ্যগুলিতে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বলে খবর। ওড়িশার তাপমাত্রাও বেশ নিম্নমুখী। সেখানে আবার ঘন কুয়াশা তৈরি হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন